NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৪:২৫ পিএম

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিমানে পাইলট সহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে এ ঘটনায় পাইলটরা সুস্থ আছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, হঠাৎ করে বিমানটি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িসংলগ্ন বাঁশঝাড়ে পড়ে যায়। এ সময় বিমানে দুজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের পর বিমানবাহিনীর সদস্য তাঁদের নিয়ে যান।