NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

আজ আমার জন্মদিন-- জাহিদুল হক


জাহিদুল হক প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

আজ আমার জন্মদিন--  জাহিদুল হক

আজ আমার জন্মদিন

জাহিদুল হক

আজ আমার জন্মদিন, পারী শহরেও

শার্ল, কিম্বা মস্কোতে দস্তয়েভস্কি ঠিক

আমারই মতন জন্মাছেন - দিগ্বিদিক

পাতাঝরা সুদ্ধ করে আমাকে সন্দেহ !

হলুদ দিগন্ত খুঁড়ে কে যে মাথা কোটে,

কে পোঁতে শিশুর চোখে মৃত্যুগুলো শোকে,

ধসে কষ্ট উত্থাপন করে কী সংকটে ;

আমিই নিজেকে করি নিঃস্ব নষ্ট ক্রোকে ।

শোনো, আজ জন্মদিন ঝরে যে অটমে

তাকে চিনি। এ অগস্টে যে ভাঙনে আসে

তোমার নৃত্যের সুর - কী অদ্ভুত লাগে !

বাতাসেও সারা দেহ ভিজে ওঠে ঘামে ।

কবর খোঁড়ার শব্দ নিঃশব্দ ত্রাসের

সৃষ্টি করে - অন্তরংগ করে দুর্ভাগ্যের !