NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স
Logo
logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৩:৩৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা   নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।  বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়।  আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

  ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।  এর আগে মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ওইদিন বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন।