NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

ইসরাইলি রাষ্ট্রদূতকে আটক করলো জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:৫৩ এএম

ইসরাইলি রাষ্ট্রদূতকে আটক করলো জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা

 জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদানকে আটক করেছিল সেখানকার নিরাপত্তা রক্ষীরা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রায়িসি সাধারণ অধিবেশনে তার বক্তব্য শুরু করলে প্রতিবাদস্বরূপ ওই হল থেকে বেরিয়ে যান গিলাদ এরদান। কিন্তু এরপরই তাকে আটক করে জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা। যদিও তাকে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেয়া হয়।    ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি জানতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ। তবে সেখান থেকে কিছু জানতে পারেনি তারা। ইসরাইলি রাষ্ট্রদূত অবশ্য জানিয়েছেন, তাকে ‘অগ্রহণযোগ্য বর্বরতার’ সঙ্গে আটক করা হয়েছিল।

   রায়িসির বক্তব্যের প্রতিবাদে হল থেকে বেরিয়ে আসার পূর্বে গিলাদ এরদান তার হাতে মাহসা আমিনির একটি ছবি তুলে ধরেছিলেন। গত বছর হিজাব না পরার অপরাধে আমিনিকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। পরবর্তীতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।  বিজ্ঞাপন   অভিযোগ উঠে যে, পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলেছিল। সেই আমিনির ছবি দেখিয়েই সাধারণ অধিবেশন ত্যাগ করেন ইসরাইলি রাষ্ট্রদূত। ওই ছবির নিচে লেখা ছিল, ইরানের নারীরা স্বাধীনতা ডিজার্ভ করে।