NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo
নিউইয়র্ক আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে স্বার্থক করার সংকল্প


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে স্বার্থক করার সংকল্প

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে স্বার্থক করার সংকল্পসংবাদ সম্মেলনে কথা বলছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। নিউইয়র্কে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার নামে নেতা-কর্মীসহ প্রবাসীদের বিভ্রান্তির অপচেষ্টা চালানোর নিন্দা ও প্রতিবাদে ৯ সেপ্টেম্বর নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী। এ সময় তিনি উল্লেখ করেন, ‘বিএনপি-জামাতসহ দেশ বিরোধী অপশক্তি যেখানে সরব, সে অবস্থায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নাম ব্যবহার করে গুটিকতক সদস্য বহিরাগতদের নিয়ে নেত্রীকে সংবর্ধনার কথা বলে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন।’ জাকারিয়া চৌধুরী উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক তত্বাবধানে মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে। অথবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যে সংবর্ধনার প্রস্তুতি চলছে সেখানে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবো। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ থাকতে পারে না। জাকারিয়া বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর হিসেবে পরিচিত আওয়ামী লীগ ও তার সরকার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মার্কিন মুল্লুকে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে যে কোন ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র সুব্রত তালুকদার। তিনি উল্লেখ করেন, বিশ্বশান্তির অগ্রদূত ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রস্টা, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর, বদলে যাওয়া বাংলাদেশের নবপরিচয়ের রূপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে সিটির প্রতিটি বরোতে গণসংযোগ সহ দিনরাত পরিশ্রম করছি। টাউন হল স্টাইলের এই তৎপরতা অব্যাহত থাকবে সমগ্র জনগোষ্ঠিকে জননেত্রীর সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহবানে। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরনবী কমান্ডার স্থায়ীভাবে বাংলাদেশে চলে যাবার সময় গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করেন। বাংলাদেশে থাকাবস্থায় নূরনবী কমান্ডার ইন্তেকাল করায় দলীয় হাই কমান্ডের নির্দেশে জাকারিয়া চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আমরা মহানগর আওয়ামী লীগের ৭৬ সদস্যবিশিষ্ট কমিটির প্রায় ৬৫ জনই জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। এমনি অবস্থায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ৯ নম্বর সহ-সভাপতি যিনি কমিটি হবার পর দীর্ঘ ৬ বছর সংগঠনের কোন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন না, কার্যকরী কমিটির কোন বৈঠকেও উপস্থিত হননি, তাকে নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বলে নেত্রীর সংবর্ধনার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ অসাংগঠনিক ও অনৈতিক। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আবদুল মতিন পারভেজ, উপদেষ্টা আমিনুল ইসলাম জিলানী কলিন্স, উপদেষ্টা সাহিদা সিকদার হাই, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ চৌধুরী, কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, সহ-সভাপতি-সমিরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ম্যানহাটান বরো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ফজলুল কাদের, ব্রুকলিন বরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ নেতা-কর্মীরা।https://youtu.be/1fv7nCow640