NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ১২:০৩ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের পত্নীদের কল্যাণমূলক সংগঠন ‘ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)’-এর নির্বাহী কমিটি।শুক্রবার (০৫ আগস্ট ২০২২)গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফোসা'র নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি ও পররাষ্ট্র সচিবের স্ত্রী ফাহমিদা সোমা জাবিন এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

এসময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক ও সভাপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের জাদুঘর পরিদর্শন করেন। এসময় ফোসা'র সহসভাপতি আবেদা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী সায়েমা হক-সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।