NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

আমেরিকা কী ধরনের অ্যাকশনে যাবে সেটা হবে বড় ফ্যাক্টর: জিএম কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০১:০৬ এএম

আমেরিকা কী ধরনের অ্যাকশনে যাবে সেটা হবে বড় ফ্যাক্টর: জিএম কাদের

ভারত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। ভারতে আলোচনার জন্য অন্য দলগুলোও আমন্ত্রিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জি-২০ মিটিংয়ের পর সম্ভব হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে আলাপের জন্য হয়ত ডাকবে।   একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক স্বাক্ষাতকারে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, জাতীয় পার্টিতে দুটা ধারা আছে। একটা পক্ষ মনে করে নির্বাচনে গেলে জনগণের বিপক্ষে যাওয়া হবে। আরেকটা পক্ষ মনে করে নির্বাচনে গিয়ে সংসদে যেতে হবে। মেজোরিটি যেটা মনে করবে সেটাই আমরা করব।  

জাতীয় সরকারের প্রধান হবার যে গুঞ্জন আছে তার বিষয়ে তিনি বলেন, এগুলো গুজব হিসেবেই দেখছি। আমাকে এখনো কেউ কিছু বলেনি। এখনো জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত নাকি একক নির্বাচন এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। পরবর্তীতে এটি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমেরিকা তথা পশ্চিমা চাপের বিষয়ে বলেন, যদি তারা নির্বাচনের আগে কোন অ্যাকশনে যায় বা কী ধরণের অ্যাকশনে যাবে তার উপর নির্ভর করবে কোন দলের অবস্থান কোথায় কতটুকু যাবে।