NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

কানাডার মন্ট্রিয়েল এ ৩৭ তম ফোবানা সম্মেলনে পর্দা উঠছে ১ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:২৪ পিএম

কানাডার মন্ট্রিয়েল এ ৩৭ তম ফোবানা সম্মেলনে পর্দা উঠছে ১ সেপ্টেম্বর

মন্ট্রিয়েল, কানাডা: ১ সেপ্টেম্বর থেকে কানাডায় ফোবানা সম্মেলনের পর্দা উঠছে ”প্রবাসে প্রাণের বাংলাদেশ” স্লোগানে আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ৩৭ তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে এ সম্মেলন মন্ট্রিয়লের শেরাটন লাভাল হোটেলে অনুষ্ঠিত হবে।

সম্মেলন আয়োজন উপলক্ষে গত মঙ্গলবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় আয়োজকরা সংবাদ সম্মেলন করে ফোবানা সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলন আয়োজক কমিটির কনেভেনার দেওয়ান মনিরুজ্জামান জানান, এবারের সম্মেলনে তিনটি বিষয়ের উপর তিনটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এগুলো হল-বেজনেস লিডার্স কনফারেন্স, সহিত্য সম্মেলন ও ইয়োথ ফোরাম। এছাড়া সম্মেলনে মুক্তিযোদ্ধা সম্মাননা, ট্যালেন্ট শো, স্কলার শীপসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। তিনি আরো জানান- কানাডা, যুক্তরাষ্ট ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নিবে।

সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে মধ্যম আয় ও স্মার্ট বাংলাদেশে পরিনত করা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কানাডা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগে উৎসাহিত করা। এছাড়া স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমকারী বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ এসব সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে। বিজনেস লিডার্স কনফারেন্স সেমিনারের কো-কনভেনারের দায়িত্ব পালন করবেন কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী।

দেওয়ান মনিরুজ্জামান আরো জানান, সম্মেলনে নর্থ আমেরিকা তথা নিউইয়ার্ক,টরেন্টোসহ বিভিন্ন স্থানের সাতটি সাংস্কৃতি সংগঠন অংশ নিবে। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হবে। এতে সাবিনা ইয়াসমিন,তপন চৌধুরী,মমতাজ বেগম,বালাম,মীর সাব্বির সহ বাংলাদেশি অনেক শিল্পীরা অংশ নিবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ফোবানা সম্মেলন আয়োজক কমিটির সদস্য- সচিব হাফিজুর রহমান, সদস্য-সচিব (প্রশাসন) অভিজিৎ দে, যুগ্ম সদস্য-সচিব শাকিল আহমেদ পিয়াস,কো-কনভেনার (মিডিয়া) আরিফ খন্দকার,কো-কনভেনার (প্রচার) শাহ মোহাম্মদ ফায়েক প্রমুখ। কানাডা থেকে সহিদ রাহমান জানান, ফোবান সম্মলনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে অংশ নিতে তারা অধির অপেক্ষায় আছেন।