NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

সিএমজি’র মহাপরিচালক ও দ: আফ্রিকার ফুটবল সমিতির চেয়ারম্যানের স্মারকলিপি বিনিময়


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৩:৪১ এএম

সিএমজি’র মহাপরিচালক ও দ: আফ্রিকার ফুটবল সমিতির চেয়ারম্যানের স্মারকলিপি বিনিময়

 


দক্ষিণ আফ্রিকা ফুটবল সমিতির সঙ্গে জোহানেসবার্গে সহযোগিতা-স্মারক স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। এতে  দু’পক্ষ ফুটবলসংশ্লিষ্ট যোগাযোগ বাড়াতে একমত হয়। 

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই স্যিয়ং ও দক্ষিণ আফ্রিকার ফুটবল সমিতির চেয়ারম্যান ড্যানি জর্ডান স্মারকলিপি বিনিময় করেন। 
এ সময় শেন হাই স্যিয়ং বলেন, সিএমজি ও দক্ষিণ আফ্রিকার ফুটবল সমিতি ফুটবলের মাধ্যম বন্ধুত্ব গভীরতর করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে। দু’পক্ষ যৌথভাবে দু’দেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে ও ফুটবল সংস্কৃতি প্রচার করবে। 

জবাবে ড্যানি জর্ডান চীনকে ক্রীড়া খাতে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সিএমজি’র অলিম্পিক গেমস ও বিশ্বকাপসহ বিভিন্ন বড় আকারের গেমস সম্প্রচারের অভিজ্ঞতা বেশি। তিনি সিএমজি-কে দক্ষিণ আফ্রিকার ফুটবলের ওপর মনোযোগ দিতে অনুরোধ জানান। ফুটবল খাতে দু’দেশের যোগাযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।