NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’
Logo
logo

জিয়ার মরোনোত্তর বিচার দাবি ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:০৫ এএম

জিয়ার মরোনোত্তর বিচার দাবি ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের



শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মূলহোতা হিসাবে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠাণ্ডামাথার খুনি জিয়াউর রহমানের মরোনোত্তর বিচার এবং একইসাথে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা। ১৪ আগস্ট রোববার বৃহত্তর ওয়াশিংটন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং সভা পরিচালনা করেন সহ সভাপতি সালেহ আহমেদ।

সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, যুগ্ম সম্পাদক হাসানাত সানি, সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, যুবলীগ সভাপতি সাঈদ আলি, ভার্জিনিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি অমর ইসলাম, সাধারন সম্পাদক জি আই রাসেল, ম্যারিল্যান্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মইনুল ইসলাম তাপস, মেট্রো ওয়াশিংটন আওয়ামীগের সাধারন সম্পাদক নুরুল আমিন নুরু, ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক খালেদা আক্তার, ডা: মোস্তাফা কানচন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, কবি লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি ড: খন্দকার মনসুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শাওন রিচার্ড গমেজ, ও ওয়াহিদুজ্জামান স্বপন।

ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ার গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানায় । 

সভায় পনেরই আগষ্টের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।