NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

‍‍সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের  রাষ্ট্রদূতের সাক্ষাৎ


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৩৫ পিএম

‍‍সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের  রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

 

মশিউর আনন্দ :

জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব বেশ পুরনো এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা প্রদান করে এবং জাপান সবসময় বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতায় এগিয়ে এসেছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (H.E. Mr. Naoki ITO) সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাক্ষাতে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ বাংলাদেশে জাপানি স্থপতি কর্তৃক শিশু গ্রন্থাগার স্থাপন ও বাংলাদেশ-জাপান যৌথ চিত্র প্রদর্শনী আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।জাপানের রাষ্ট্রদূত জানান, জাপানের প্রখ্যাত স্থপতি আন্দো তাদাও (Mr. Ando Tadao) বাংলাদেশের শিশুদের জন্য মনোরম স্থাপত্য নকশায় একটি নান্দনিক শিশু গ্রন্থাগার স্থাপন করতে ইচ্ছুক। তিনি বিশ্ববিখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় তৈরি ল্যান্ডমার্ক স্থাপনা জাতীয় সংসদ দেখে বাংলাদেশে এটি নির্মাণে অনুপ্রাণিত হন।

রাষ্ট্রদূত দৃষ্টিনন্দন এ শিশু গ্রন্থাগারের জন্য জমি বরাদ্দ ও নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ খুব পছন্দ করেছেন এবং তিনি হাতিরঝিলে ঢাকা অপেরা হাউজের জন্য বরাদ্দকৃত জায়গায় এ গ্রন্থাগার নির্মিত হতে পারে বলে মত প্রকাশ করেন।প্রতিমন্ত্রী শিশু গ্রন্থাগার নির্মাণের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে প্রস্তাব তৈরিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ প্রেরণ করা হবে। তিনি এসময় ঢাকা অপেরা হাউজ নির্মাণের বিষয়ে জাপানের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত বলেন, আগামী ডিসেম্বর, ২০২২ মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাপান দূতাবাস বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাস জাপানের যৌথ আয়োজনে বাংলাদেশ ও জাপানের চিত্রশিল্পীদের অংশগ্রহণে ঢাকায় জাতীয় জাদুঘর বা শিল্পকলা একাডেমিতে একটি যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত এ প্রদর্শনী আয়োজনের বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন ও উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশ জাপানের মধ্যে চমৎকার বন্ধুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।