NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বগুড়ায় হেলিকপ্টারে ঘুরলো এসএসসিতে ১২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:৪৫ পিএম

বগুড়ায় হেলিকপ্টারে ঘুরলো এসএসসিতে ১২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া সদরে এসএসসি পরীক্ষায় ১২০০ নম্বর ও প্রাথমিকে বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিজ মাঠে এ আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষায় ১২০০ নম্বর ও প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেইসঙ্গে তাদের মিষ্টি খাওয়ানো হয়। এরপর টিএমএসএসের সহযোগী প্রতিষ্ঠান বিসিএল এভিয়েশনের হেলিকপ্টারে একেকবার চারজন করে ছয়বারে ২২ শিক্ষার্থীকে নিয়ে ঘুরিয়ে দেখানো হয় নিজ উপজেলা।

টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ৭৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ছে। তাদের মধ্যে ১৬ জন ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ নম্বরের বেশি পেয়েছে। এছাড়া চলতি বছর প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখা থেকে চারজন ট্যালেন্টপুলে ও দুজন সাধারণ শাখায় বৃত্তি পেয়েছে।হেলিকপ্টারে করে ঘুরতে পারায় শিক্ষার্থীরা সবাই ছিল আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মো. আব্দুল্লাহ বলে, ‘অধ্যক্ষ স্যার আমাদের বলেছিলেন, তোমরা বৃত্তি পেলে হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানোর ব্যবস্থা করা হবে। আজ তাই হয়েছে। এতে আমরা সবাই চরম খুশি।’

এসএসিতে সব বিষয় মিলিয়ে মোট ১২৫৮ নম্বর পেয়েছে মাহামুদুল হাসান। সে বলে, ‘আকাশে ওড়ার স্বপ্নতো সবারই। আজ আমি উড়তে পেরেছি। আসলে এ অনূভুতি বলে শেষ করার নয়।’টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। তাদের মনোবল আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।