NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:২৬ পিএম

আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিত্বে মাল্যদান এবং উপজেলা হলরুমে সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা শীর্ষক এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার ভূমি মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, বীরমুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমিরুল ইসলাম, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। পরে কর্মক্ষম অসহায়, অস্বচ্ছ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।