NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

রংপুর চিড়িয়াখানায় জলহস্তির প্রথম বাচ্চা প্রসব!


Abdur Razzak প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২০ এএম

রংপুর চিড়িয়াখানায় জলহস্তির প্রথম বাচ্চা প্রসব!

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


রংপুর চিড়িয়াখানায় জলহস্তি নুপুর ও কালাপাহাড় জুটির প্রথমবার বাচ্চা প্রসব করেছে। বৃহস্পতিবার সকালে বাচ্চাটির জন্ম হয়। জলহস্তির বাচ্চাটি দেখতে  চিড়িয়াখানায় অনেকেই ভিড় জমিয়েছেন। নুপুর ৮ মাস আগে গর্ভধারণ করেছিল। বর্তমানে নুপুরের সঙ্গী লিয়ন ওরফে কালোপাহাড়কে আলদা করে রাখা হয়েছে। 
রংপুর চিড়িয়াখানার  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন জানান, জলহস্তি নুপুর ও কালোপাহাড়কে ২ হাজার সালের ১৭ আগস্ট জুটি হিসাবে ঢাকা চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়। এর আগে একটি জলহস্তি বয়স্ক জনিত কারণে মারা যায়। কলোপাহাড়ের জন্ম ১৪ সালের ৮ ডিসেম্বর ও নুপুরের ১৭ সালের ১১ জুলাই। তাদের আদিনিবাস কেনিয়ায়। স্ত্রী জলহস্তি ৪ থেকে ৫ বছর ও পুরুষ ৭ থেকে ৮ বছরের মধ্যে বয়প্রাপ্ত হয়ে সন্তান জন্ম দিতে সক্ষম হয়। ১৯০ থেকে ২৪০ দিনের মধ্যে গর্ভধারণের পর পানিতেই একটি বাচ্চা প্রসব করে থাকে। বৃহস্পতিবার সকাল ৯ টা বেজে ১৫ মিনিটে জলহস্তি নুপুর বাচ্চটি প্রসব করে। কোন লিঙ্গের বাচ্চাটি তা নিশ্চিত করে বলতে পারছেননা সেখানকার কর্তৃপক্ষ।  নুপুরের বাচ্চাকে দেখতে চিড়িয়াখানায় উৎসুক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।  

অন্যদিকে, চিড়িয়াখানায় এক জোড়া ঘোড়া থেকে এখন ৪টি ও গাধার জুটি থেকে ৬টিতে দাঁড়িয়েছে। এখন ৩টি গাধা গর্ভধারণ করেছে। আরো এক জোড়া বাঘ চট্টগ্রাম থেকে রংপুর চিড়িয়াখানায় আসার কথা জানালেন চিড়িয়াখানার কর্মকর্তা । রংপুর চিড়িয়াখানায় বর্তমানে ৩১টি প্রজাতির ২৫১টি প্রাণি রয়েছে।