NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ভারতের রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ কুণ্ডকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সম্মাননা


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:৫০ এএম

ভারতের রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ কুণ্ডকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সম্মাননা

প্রদীপ চন্দ্র কুণ্ডুকে ক্রেস্ট প্রদান করছেন জাকারিয়া চৌধুরী যুবরাজ। প্রদীপ চন্দ্র কুণ্ডুকে ক্রেস্ট প্রদান করছেন জাকারিয়া চৌধুরী যুবরাজ। গতকাল ৩০ জুলাই সন্ধ্যায় কুমিল্লার হোটেল নূরজাহান-এ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় বেতারভিত্তিক শ্রোতা আড্ডা। উক্ত আড্ডায় চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবীর চৌধুরী, জাফর ভূঁইয়া এবং ভারতীয় রেকর্ড হোল্ডার প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডু।এছাড়া, উপস্থিত ছিলেন কুমিল্লার লালমাই থেকে মোখলেছুর রহমান, তন্ময় দাস এবং উষা রঞ্জন দাস।  বর্তমান সময়ে আন্তর্জাতিক বেতারের কার্যক্রম নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্লাবের সভাপতি জনাব যুবরাজ চৌধুরী বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রোতাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। তিনি বলেন, বিশ্ব বেতার সম্প্রচারে রেডিও তেহরান বাংলা যেভাবে শ্রোতাবান্ধব পরিবেশ তৈরি করেছেন এবং শ্রোতাদের যথাযথ মূল্যায়ন করছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রেডিও তেহরান বাংলা এখন বাংলাদেশের শ্রোতাদের প্রধান আকর্ষণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ প্রিয়জন, সুন্দর জীবন, নারী: মানবফুল, স্বাস্থ্যকথা, সোনালী সময়, কুরআনের আলোসহ নানা বর্ণিল অনুষ্ঠানে সাজানো হয়েছে রেডিও তেহরান বাংলার অনুষ্ঠানমালা। যা শ্রোতাদের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে।     বাংলাদেশের মত ভারতের বিভিন্ন রাজ্যেও রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধিতে প্রদীপ চন্দ্র কুণ্ডু'র সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন যুবরাজ চৌধুরী।  এসময় প্রদীপ চন্দ্র কুণ্ডু রেডিও তেহরান বাংলা'র শ্রোতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। উপস্থিত শ্রোতারাও রেডিও তেহরান নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা করেন।  অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডুকে বাংলাদেশ সফর এবং রেডিও তেহরান শ্রোতা আড্ডায় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় এবং সম্মাননা স্বরূপ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাকে মূল্যবান ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত শ্রোতারা স্থানীয় একটি রেস্টুরেন্টে নৈশভোজে মিলিত হন।