NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া  বগুড়ার ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় সোমবার দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে মানিক’স বায়োলজির পক্ষ থেকে এইচএসএসি ২০২২ ব্যাচের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।   মানিক’স বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জলেশরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা পেশা বিশ্ব ব্যাপী সমাদৃত ও সম্মানের। এই পেশায় যারা নিয়োজিত আছেন তারা সাধারণ মানুষের বিপদকালীন বন্ধু। শুধু তাই নয় সৃষ্টিকর্তার পরে ডাক্তারের সুচিকিৎসার উপর নির্ভর করে রোগীর বাঁচামরা। তাই চ্যালেঞ্জিং এই্ পেশায় যারা নিয়োজিত হওয়ার স্বপ্ন দেখছে তাদের মানসেবায় ব্রতী হতে হবে এবং অধ্যাবস্যায় এর মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বগুড়া জলেশরীতলায় ২০১৪ সাল থেকে মানিক’স বায়োলজি প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থী গড়ার এক কারিগর হয়ে ভূমিকা রেখে চলেছে যা সত্যি প্রশংসনীয়। আর শুধুমাত্র ২০২২ সালের পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে সারাদেশে ৫৫ জন বিভিন্ন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে যা সত্যিই আনন্দের ও গর্বের।

ভবিষ্যতেও ইতিবাচক এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জলেশরীতলা সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি নূরে আলম সিদ্দিকী রাঙ্গা ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রজিব, আর এইচ কলেজের লেকচারার এটিএম মশিউর রহমান রাসেল প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মানিক’স বাইলজি থেকে সারাদেশে মেডিকেল কলেজে চান্স পাওয়া ৫৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেন।