NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

সেন্টমার্টিন নিয়ে কখনো কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:৪২ এএম

সেন্টমার্টিন নিয়ে কখনো কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট

 সেন্টমার্টিন দ্বীপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ চায়। বিষয়টি সত্যি কিনা তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক।   এর জবাবে মিলার বলেন, যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। তিনি আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছি।