NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

লালবাগে ৫ কোটি টাকার জালনোট, গ্রেপ্তার ৯


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৭:০৯ পিএম

লালবাগে ৫ কোটি টাকার জালনোট, গ্রেপ্তার ৯

রাজধানীর লালবাগে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ৮২ লাখ টাকার জালনোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।  সোমবার (২৬ জুন) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ অভিযান সম্পর্কে বলেন, জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত এই চক্র গত দুই মাসে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পাঁচ কোটি টাকার বেশি জালনোট বাজারে ছড়িয়েছে। ঈদের আগে তারা আরো তিন কোটি টাকার জালনোট ছড়ানোর প্রস্তুতি নিচ্ছিল।   গ্রেপ্তাররা হলেন বাবুল শেখ, লিমা আক্তার রিনা, ইব্রাহিম শেখ, মো. আফাজুল ওরফে রাসেল, মো. হাবিবুল্লাহ, মো. দুলাল হোসেন ওরফে ইকবাল, সাইফুল ইসলাম ওরফে রনি, মিলি ও আল্পনা আক্তার রিপি।  

হারুন সোমবার বলেন, লালবাগের কাশ্মীরি লেন এলাকা থেকে ডিবির একটি দল প্রথমে ইব্রাহিম, রাসেল, হাবিবুল্লাহ ও দুলালকে ২৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির টিম পাশের একটি ভবনের দ্বিতীয় ও পঞ্চম তলায় বাসা-কাম-কারখানাতে অভিযান চালিয়ে ৮২ লাখ টাকার জালনোট জব্দ করা হয়েছে। এ অভিযান চলে রবিবার গভীর রাতে।  জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পাঁচ কোটি টাকার জালনোট বাজারে ছাড়ার তথ্য দিয়েছেন বলে জানান তিনি।   হারুন বলেন, বাবুল জালনোটের ব্যবসা করে বেশ কয়েকজন নারীকে বিয়ে করেছেন। তিনি তার স্ত্রীদেরও জালনোট তৈরির কাজে লাগিয়েছেন। জালনোট বিক্রি করে বাড়ি ও জমি কিনেছেন।  বাবুল জাল টাকা নিয়ে গ্রেপ্তার হয়ে পাঁচবার, তার স্ত্রী মিনারা খাতুন তিনবার এবং সাইফুল ইসলাম দুবার কারাগারে গেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, জামিন পেতে তাদের লাখ লাখ টাকা খরচ হয়। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধ করতে আবারও তারা একই অপরাধে জড়ান।