NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চির নিদ্রায় সমাহিত হলেন উত্তর জনপদের কৃতি সন্তান গাইবান্ধা ৫ আসনের এম.পি ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া


Abdur Razzak প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:২৭ পিএম

চির নিদ্রায় সমাহিত হলেন উত্তর জনপদের কৃতি সন্তান গাইবান্ধা ৫ আসনের এম.পি ও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে নিজ গ্রাম গটিয়ায় বিকেল সাড়ে ৫টায় তার সব শেষ জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন ফজলে রাব্বী মিয়ার ভাগনা মো. রোকনুজ্জামান মিয়া।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ফজলে রাব্বির মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সাঘাটা উপজেলার বোনারপাড়ার হেলেঞ্চা গ্রামের ভেরাকোপা বিলে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ ভরতখালি উচ্চ বিদ্যালয় (ডেপুটি স্পিকার যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন) মাঠে নিয়ে যাওয়া হয়। এখানে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ওই মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাইন্ট সাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। সোমবার সকালে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ফজলে রাব্বি মিয়া ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় সংসদের পরপর দুইবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।