NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

এমপি আলী আজগার টগর এর মায়ের ইন্তেকালঃদাফন সম্পন্ন


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০২ পিএম

এমপি আলী আজগার টগর এর মায়ের ইন্তেকালঃদাফন সম্পন্ন

 

মোহাম্মদ আবদুল্লাহ, জীবননগর থেকে: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর এর গর্ভধারিণী মা শখের বানু(৮৪) ইন্তেকাল করেছেন।গতকাল রাত সোয়া ১১ টায় দর্শনায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি। রাতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোকবার্তা জানান।পরে বুধবার সকাল ১১ টায় দামুড়হুদা উপজেলায় গ্রামের বাড়ি রঘুনাথ পুর ঈদগাদ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাযা নামাজে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর,চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু,চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সা.সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র হাবিবুর রহমান প্রমূখ। 

এছাড়াও জানাযা নামাজে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।