NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

আদমদীঘিতে নানির বাড়িতে খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ পিএম

আদমদীঘিতে নানির বাড়িতে খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

এম আব্দুর রাজ্জাক, নিমাইদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে সাফা আখতার  (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের এ ঘটনা ঘটে।  মোছাঃ সাফা বানু, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি (দিঘির পাড়) পূর্ব পাড়ার  গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে সাফা বানু তার নানী বাড়ির উঠানে খেলা করছিলো এ সময় একটি  বিষধর সাপ কামড় দিয়েছে বলে শিশুটি জোরে চিৎকার দিলে বাড়ির নানা, নানী, মামা, মামি সহ অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক আবু।