NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:৪৪ পিএম

নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে  মানববন্ধন

  নিউইয়র্ক: “কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই”  এই শ্লোগানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মংগলবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত  জ্যাকসন হাইটস নবান্ন’র সামনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে  কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মান,  প্রধান সমন্বয়ক মামুন মিয়াজী, যুগ্ন সমন্বয়ক মিয়া মোহাম্মদ দুলালসহ নিউইয়র্কে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ।   মানববন্ধনে  কুমিল্লাবাসী ছাড়াও দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীরা কুমিল্লা বিভাগের দাবীর আন্দোলনকে সমর্থন জানান।  ২০১৮ সালের ২৫ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়  যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিলো।