NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত  হলেন ধুনট থানার অমিত বিশ্বাস


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:৪৩ পিএম

বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত   হলেন ধুনট থানার অমিত বিশ্বাস

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে মনোনীত হয়েছেন ধুনট থানার এসআই অমিত বিশ্বাস । শনিবার বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

এসআই অমিত বিশ্বাস গত ২ বছর আগে বগুড়ার গাবতলী থানা থেকে ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর ধুনট উপজেলায় মাদক উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটন ও পলাতক আসামী গ্রেফতার সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন বার বিশেষ সম্মাননা পেয়েছেন। এসআই অমিত বিশ্বাস খুলনা জেলার বাসিন্দা।