NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

সিনচিয়াংয়ের মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রয়োগ করছেন


রুবি: প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০১:০৬ এএম

সিনচিয়াংয়ের মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রয়োগ করছেন

 

 

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ৫ জুন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে আরবলীগের প্রতিনিধিদের সিনচিয়াং অঞ্চল সফর সম্পর্কে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা এবারের সফরের মাধ্যমে সিনচিয়াংয়ের সমৃদ্ধি দেখতে পেরেছেন। তাঁরা চীনের উন্নয়ন পদ্ধতিতে অর্জিত অগ্রগতি, বিশেষ করে দারিদ্র্যবিমোচনের মহান অর্জনের প্রশংসা করেছেন।

ওয়াং ওয়েন বিন বলেন, প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন, তাদের চোখে যে সিনচিয়াং দেখেছেন, তা পশ্চিমা মিডিয়ায় বর্ণিত সিনচিয়াং থেকে একদম আলাদা। সিনচিয়াংয়ে সমাজ সম্প্রীতিময়, অর্থনীতি সমৃদ্ধ এবং বিভিন্ন জাতির মানুষেরা সহাবস্থান করছে। সিনচিয়াংয়ের মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় অধিকার প্রয়োগ করছেন। কথিত ‘গণহত্যা এবং ধর্মীয় নির্যাতন’র গল্প একদম মিথ্যা। 

চীনা মুখপাত্র বলেন, আরব দেশগুলো সিনচিয়াংয়ের মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির ওপর চীনের গুরুত্বারোপের প্রশংসা করে এবং অব্যাহতভাবে সিনচিয়াংয়ের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় চীনের চেষ্টাকে সমর্থন দিয়ে যাবে।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, সিনচিয়াং সফরে আরব লীগের প্রতিনিধি দলের অর্জিত অভিজ্ঞতা প্রমাণ করে যে মিথ্যা কখনো সত্যকে লুকিয়ে রাখতে পারে না। সিনচিয়াং বিষয়ে কোনো মিথ্যা প্রচারণা কারো মন জয় করতে পারবে না এবং কখনও সফল হবে না। 

সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।