NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

পাহাড়পুর বৌদ্ধ বিহারে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ২


Abdur Razzak প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১০:০৯ পিএম

পাহাড়পুর বৌদ্ধ বিহারে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ২

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


 নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে সাংবাদিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টার দিকে সাংবাদিকদের ওপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

আহত দুই সাংবাদিক হলেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী ও ঢাকা পোস্টের সাবেক প্রতিনিধি ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন।

আটক দুই তরুণ হলেন, স্বপন হোসেন (১৮) ও রাব্বী (১৮)। তাঁরা দুইজনই বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২২ শে জুলাই (শুক্রবার) নওগাঁর পাহাড়পুর বৌদ্ধপুর বিহার পরিদর্শনে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেখানে প্রতিমন্ত্রী একটি সেমিনারে অংশগ্রহণ করেন। এছারা বিহার চত্বরে একটি হেরিটেজ ক্যাফে নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী রেস্টুরেন্ট উদ্বোধন করার সময় ক্যামেরা ধরা নিয়ে স্থানীয় কিছু তরুণের সাথে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে সাংবাদিক সুমন ও দেলোয়ার কাজ শেষ করে ফেরার সময় ওই তরুণেরা তাঁদেরকে মারধর করেন। ওই দুই সাংবাদিক বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে বিহারে ঘুরতে আসা পর্যটকেরা স্থানীয় দুর্বৃত্তদের দ্বারা প্রায়ই হয়রানি, হেনস্তা ও অপ্রতিকর পরিস্থিতির শিকার হন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই তরুণকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।