NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এক মাসের বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৭:০৮ এএম

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এক মাসের বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

কুড়িগ্রামের চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী স্বামীহারা ওই ঘরের বাসিন্দা। তিনি এ ব্যাপারে মৌখিক অভিযোগ জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে।  জানা গেছে, ভূমিহীন মজিরন বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সেখানেই বসবাস মজিরনের। ঘর হয়েছে, ঘরে বিদ্যুৎ সংযোগও হয়েছে। মজিরন অন্যের বাড়িতে কাজ করে স্বাচ্ছন্দ্যেই চলছিলেন। কিন্তু চলতি মাসের বিদ্যুৎ বিল দেখে মজিরনের মাথায় হাত, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মে মাসে মজিরনের বিদ্যুৎ বিল দিয়েছে ৫৪ হাজার ২৩৭ টাকা।   মজিরন বেগম উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাস করেন। ওই প্রকল্পে মজিরনসহ ছয় পরিবারের বসবাস। মজিরন বলেন, আমার ঘরে একটা ফ্যান ও একটা লাইট (বাল্ব) জ্বলে। আর বারান্দায় একটা লাইট জ্বলে। গত মার্চ ও এপ্রিলে ২৩০ টাকা করে বিল দিয়েছেন। কিন্তু এ মাসে বিল দিছে ৫৪ হাজার টাকা। আমারতো দুনিয়া ঘুরি গেইছে। এটা কেমন করি হয়! দুইটা লাইট আর একটা ফ্যান চালার বিল এত টাকা! আমি কেমন করি এই বিল দিব? আমি বিষয়টা চেয়ারম্যানক জানাইছি।

 মজিরনকে দেওয়া পল্লী বিদ্যুতের মে মাসের বিলের কাগজে দেখা যায়, তার বৈদ্যুতিক মিটারের বর্তমান রিডিং ৬৯৪৫ এবং পূর্ববর্তী রিডিং ২৮৭৭। মজিরনের ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৪ হাজার ৬৮। ২৭ মে জরিমানা ছাড়া বিল পরিশোধের তারিখ উল্লেখ করে তাকে ৫৪ হাজার ২৩৭ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।   উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন বলেন, এ নারী সকালে আমার অফিসে এসে মৌখিক অভিযোগ জানিয়েছেন। পরে বিষয়টি চিলমারী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে জানিয়েছি সমাধানের জন্য। তবে এখানে পল্লী বিদ্যুতের একাধিক অভিযোগ।  এ ব্যাপারে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামালকে ফোনে যোগাযোগ করলে বলেন, ‘আমি এভাবে কথা বলতে পারব না। আপনি সামনে এসে কথা বলেন।’ বলেই ফোনের সংযোগ কেটে দেন।  প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’