NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম! দেখতে মানুষের ভিড়


Abdur Razzak প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৭:১৩ পিএম

দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম! দেখতে মানুষের ভিড়

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামে একটি গরু ২ মাথা বিশিষ্ট্য বাছুরের জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে স্থানীয় জনতা ভিড় করছেন।

সোমবার রাত ১১ টার দিকে উপজেলার আব্দুলপুর গ্রামের এমদাদুল হকের একটি গরু ২ মাথা বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম দেয়।

মালিক এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাসায় ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি পালন করে আসছি। সোমবার রাতে গরুটির একটি বাছুর হয়েছে তবে সেটি অস্বাভাবিক। বাছুরটি ২ মাথা বিশিষ্ট জন্মের পর বাছুরটি সুস্থ আছে তবে কিছু খাচ্ছে না । বাছুরটি দেখার জন্য বাড়ি ভিড় লেগে আছে দুর থেকে মানুষ শুনে দেখার জন্য আসছে।

আব্দুলপুর গ্রামের হোসেন আলী বলেন, সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের পালিত গরুর ২ মাথা বিশিষ্ট একটি বাছুর জন্ম হয়েছে সেটা এখনো বেঁচে আছে তাই দেখেতে এলাম।

পল্লিচিকিৎসক মোবাশ্বেরর আলী বলেন, আমি এ গাভিটাকে জার্সি জাতের বিজ দিয়েছিলাম।গতকাল বাছুর জন্মের সময় আমি যখন বাছুর টা খালাস করে বের করতে গেছি তখন দেখি ২ মাথা বিশিষ্ট বাছুর। আমি সুন্দর করে বাছুরটি গাভিটির পেট থেকে বের করি বাছুরটি জন্মের পর থেকে কিছুই খাচ্ছে না। বাছুরটি না খেলে মারা যেতে পারে।

আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ বলেন, ঘটনাটি আমার পাশের গ্রামে ঘটেছে। আমি লোকমুখে শুনেছি যে ২ মাথা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। অনেক মানুষ সেটি দেখতে ভিড় করচেন