NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

চীন-রুশ সম্পর্ক মজবুত ও উন্নত করা হলো নতুন যুগের প্রবণতা


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ১১:৪৪ পিএম

চীন-রুশ সম্পর্ক মজবুত ও উন্নত করা হলো নতুন যুগের প্রবণতা

 

বেইজিংয়ে গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সফররত রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সাক্ষাৎ করেছেন।

এসময় সি চিন পিং গত মার্চ মাসে রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পরবর্তীতে চীন-রুশ সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিকল্পনা করা হয়েছে। চীন-রুশ সম্পর্ক মজবুত করা ও উন্নত করা হল যুগের প্রবণতা। জনাব সি আশা করেন, দু’দেশ অব্যাহতভাবে দু’দেশের সহযোগিতার বড় সুযোগ ও শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন খাতের সহযোগিতাকে আরো উন্নত করবে এবং অব্যাহতভাবে দু’দেশের নতুন যুগের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক সমৃদ্ধ করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে পরস্পরের গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত সমর্থন করা এবং জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্স, জি-২০সহ বিভিন্ন মঞ্চে সমন্বয় জোরদার করতে চায় চীন। দু’দেশের উচিত অব্যাহতভাবে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মাত্রা বাড়ানো, দ্বিপক্ষীয় সহযোগিতা-ব্যবস্থা সুসংহত করা, জ্বালানি, পারস্পরিক যোগাযোগের সহযোগিতা বাড়ানো, মানবিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো, জনগণের মৈত্রী জোরদারের নতুন পথ তৈরি করা। 

চীন রাশিয়া এবং ইউরাশিয়ান অর্থনীতি ইউনিয়নের সদস্য দেশের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ ও ইউরাশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সংযোগ ও সহযোগিতা জোরদার করা, আরো বড় আঞ্চলিক বাজার সৃষ্টি করা এবং বিশ্বের শিল্পচেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। যাতে, আঞ্চলিক দেশগুলোর বাস্তব কল্যাণ হয়।
মিশুস্টিন প্রেসিডেন্ট সি-কে জনাব পুতিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাশিয়া চীনের সঙ্গে দু’দেশের শীর্ষনেতার মতৈক্য বাস্তবায়ন করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। রাশিয়া চীনের সঙ্গে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা মজবুত করতে চায়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।