NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি
Logo
logo

বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০২:০২ পিএম

বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের  রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মানিক, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রবিউল করিম হৃদয়, নাট্যভিনেতা খন্দকার এনামুল হক, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, উচ্চারণ একাডেমীর পরিচালক এড পলাশ খন্দকার, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া গ্রন্থকেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু, কণ্ঠশিল্পী প্রণব সান্নাল। অনুষ্ঠানে সভাপত্বি করেন গীতিচর্চা সঙ্গিতালয় এর সভাপতি তাপসী দে। অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্যকর্ম, জীবনী, সঙ্গীত জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন।

একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাঙালি জীবনে কতটা জড়িয়ে আছে সে বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিচর্চা সঙ্গিতালয় এর সাধারণ সম্পাদক এইচ আলিম। অনুষ্ঠানে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচিত্র আঁকেন অত্রী দে। অনুষ্ঠানে কবিকে প্রণাম জানিয়ে কণ্ঠশিল্পী তাপসী দে এর পরিচালনায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। গীতিচর্চা সঙ্গিতালয়ের শিশু কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।