NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চুয়াডাঙ্গায় বাস খাদে, সুপারভাইজার নিহত আহত ১৫


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:২৬ পিএম

চুয়াডাঙ্গায় বাস খাদে, সুপারভাইজার নিহত আহত ১৫

চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাগর হোসেন (২৫) নামে সুপারভাইজার নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন ১২/ ১৫ যাত্রী। সোমবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা দর্শনা ইসলাম পাড়ার তাহসান ইসলাম বাবুর ছেলে।

 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, রাত ১১ টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪২) বাসটি। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জবাজার এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে আনুমানিক ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুত্বর আহত ও একজন বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত আছেন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে আমরা উদ্ধার কাজ শুরু করি। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুত্বর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসের নিচে আরও যাত্রী চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলমান রয়েছে।