NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

আদমদিঘী থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত।


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:৪৩ পিএম

আদমদিঘী থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত।

এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া থেকে : বগুড়ার আদমদিঘী থানা মাদকদ্রব্য ব‍্যবসায়ী গ্রেফতার জন্য বগুড়া  জেলার মধ্যে ২য় স্হান এ নির্বাচিত হয়েছেন।মাদক নিয়ন্ত্রণে বিশেষ  অবদান রাখায় ও বিভিন্ন  আসামী গ্রেপ্তার করায় আইজিপি কর্তৃক পুরুস্কৃত হলেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম রেজা। গত ১০মে বুধবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইজিপি প্রদত্ত এ পুরুস্কার তাঁর হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম। এছাড়াও জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়েছে। 

তিনি আদমদিঘী থানায়  অফিসার ইনচার্জ  ওসি হিসেবে যোগ দান করার পর পর আইন শৃঙ্খলার উন্নতি ঘটে। তিনি মাদকের বিরুদ্ধে শক্ত হাতে কঠোর ভাবে অবস্থান নেন। তিনি বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্ট ভুক্ত আসামিদের কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো এবং আদমদিঘী এলাকার  অসহায়, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং  মাদক  ও জুয়ার খেলার বিরুদ্ধে  সাহসিক ভূমিকার জন্য তিনি ২য় স্হান পুরস্কার  অর্জন করলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত হোসেন সহ বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং এসআইগণ উপস্থিত ছিলেন ।