NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা প্রধান কারিগর: আইইবি


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ পিএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা প্রধান কারিগর: আইইবি

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে চাইলে প্রকৌশলীদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে৷ প্রকৌশলীদের সুযোগ সুবিধা দিতে হবে৷ প্রকৌশলী বান্ধব দেশ গঠন করতে হবে৷ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীরাই প্রধান কারিগর।  রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র নেতৃত্ববৃন্দ এইসব কথা বলেন।  

আইইবির প্রসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা বলেন, এই দেশ স্বাধীন হওয়ার পূর্বেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত হয়েছে৷  স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে প্রকৌশলীরা ভূমিকা অনস্বীকার্য পালন করেছেন। আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন,  বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে৷ আগামীতেও যেকোন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর পাশে থাকবে।  

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, দেশের প্রকৌশলীরা এখনো নানান সমস্যায় সাহসের সাথে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করলে এবং প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করলে দেশের উন্নয়ন আরও শক্তিশালী হবে৷ আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর দফতরে প্রকৌশল উইং সৃষ্টিসহ আইইবির যে দাবিগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছে তা দ্রুতই বাস্তবায়ন হলে দেশ ও মানুষেরই কল্যাণ হবে।  

এই সময় আরও উপস্থিত ছিলেন, আইইবির  ভাইস- প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো.নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ, ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মেছবাহুজামান চন্দন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল বাসার,ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদসহ আইইবির বিভিন্ন সেন্টার,সাব-সেন্টারের নেতৃবৃন্দ। 

'উন্নত জগৎ গঠন করুন' এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠন করা হয়েছিল। দেশের প্রকৌশলীদের মানোন্নয়ন ও সমস্যা সমাধানে পেশাজীবি প্রতিষ্ঠান হিসেবে আইইবি দেশে ও বিদেশে পরিচিতি লাভ করেছে। আজ (রবিবার)  সকালে আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা ও আইইবি উত্তোলন, র‍্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আইইবিতে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। তাছাড়া সারা দেশব্যাপী আইইবি'র ১৮টি কেন্দ্র, ৩৪টি উপকেন্দ্র এবং ১৪টি ওভারসীজ চ্যাপ্টারেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে৷