NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেলেন এ. এইচ. এম. সফিকুজ্জামান


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৬:১০ পিএম

ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেলেন এ. এইচ. এম. সফিকুজ্জামান

জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে  ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী ও ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার ২০২১ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ভারতের পশ্চিমবঙ্গ নারী কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. ফরহাদুল কবির। অনুষ্ঠানে এ বছর সরকারি পরিষেবা খাতে  সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ব্যাপক প্রচারণার জন্য  বিশেষ অবদান রাখার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান(অতিরিক্ত সচিব) কে পুরস্কার প্রদান করা হয়।

মহাপরিচালক পুরস্কৃত হয়ে অনুষ্ঠানে তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের হয় এবং আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় সাথে দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। এ পুরস্কার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তা সুষ্ঠু বিজ্ঞান চর্চার মাধ্যমেই সম্ভব। উল্লেখ্য, বর্ণিত অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকসহ নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ৮ জন দেশি ও বিদেশি সম্মানিত ব্যক্তিকে পুরস্কৃত করা হয়।