NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

আদমদীঘিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৭ পিএম

আদমদীঘিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

এম আব্দুর রাজ্জাক আদমদিঘী, বগুড়া থেকে :দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার সর্বস্তরের জনসাধারণ আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশনের আদমদীঘি শাখার সভাপতি এমআর সাগর আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, আমেরিকার " নিউইয়র্ক বাংলা পত্রিকার বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক,আইন বিষয়ক সম্পাদক মকলেছার রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাংবাদিক বেনজীর আহম্মেদ, আবু মুত্তালিব মতি, শফিকুল ইসলাম সোহেল রানা, মোঃ মুক্তার আলী।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের আদমদীঘি শাখার নির্বাহী সভাপতি ডা. তানজিনা আক্তার তানিয়া, সহ-সভাপতি রাজিয়া সুলতানা, ইসরাফিল আলী, সাধারণ সম্পাদক রাসুলা বেগম লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান তুহিন, অর্থ সম্পাদক মাজেদুল হক আকন্দ, আন্তর্জাতিক সম্পাদক মুক্তি মাহমুদ শেখ, এভারেস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সদস্য জিহাদ হাসান জিয়াম, জাকির হোসেন, আব্দুল মোত্তাকিনসহ স্থানীয় জনসাধারণ।পরে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের ৪টি দাবিতে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের মাধ্যমে বগুড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।