NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বিপিএল অব ইউ.এস.এ তে যোগদান করেছেন ক্রিকেটার মোহাম্মদ শরিফ


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১০:৪৪ এএম

বিপিএল অব ইউ.এস.এ তে যোগদান করেছেন  ক্রিকেটার মোহাম্মদ শরিফ

নিউইর্য়কে বাংলাদেশী প্রিমিয়ার লীগ অফ ইউ.এস.এ (বি.পি.এল) -তে অফিসিয়ালী যোগদান করেছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয়দলের খেলোয়াড় মোহাম্মদ শরিফ। গত ২৮ এপ্রিল রোববার নিউইর্য়কের কুইন্সের একটি হলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেন বি.পি.এল অব ইউ.এস.এর প্রেসিডেন্ট মোহাম্মদ জাসেম।বিপিএল অব ইউ.এস.এর সাবেক প্রেসিডেন্ট সুমন খান ধন্যবাদ জানিয়ে বলেন- ক্রিকেটার মোহাম্মদ শরিফ যুক্ত হওয়াতে বিপিএল এর টীম শক্তিশালী হয়েছে। আরোও বিশাল ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হলো। তিনি মোহাম্মদ শরিফের খেলোয়াড়ী জীবনের সাফল্যের কথা সবার কাছে তুলে ধরেন।ক্রিকেটার মোহাম্মদ শরিফ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন - খেলোয়াড়ী জীবনে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বি.পি.এল অব ইউ.এস.এর জন্য কাজ করতে চান। তাছাড়া তরুণ যুবা, যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ আছে, তাদেরকে নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে চান। পাশাপাশি বিপিএল অব ইউ.এস.এ অংশগ্রহন করা সকল দলের যদি তাদের খেলোয়াড়দেরকে ট্রেনিং দিতে চান তাহলে বি.পি.এল অব ইউ.এস.এর হয়ে কাজ করবে ক্রিকেটার মোহাম্মদ শরিফ।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক এই ক্রিকেটার ২০০১ থেকে ২০০২ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। দলে মূলত অল-রাউন্ডার হিসেবে অংশগ্রহণ করেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বরিশাল বিভাগ ও রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদ শরীফ পাশাপাশি ক্রিকেট কোচিং নিয়েও কাজ করেছেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানভীর ভূঁইয়া, আসাদ সুমন, হাসান, রিমেল, আপেল, তপু, টিটু, রাফী সহ আরো অনেকে।