NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:০০ এএম

টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০

 

 আগামী ১৩ মে শনিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্দ্যোগে টেক্সাস ডালাসের, সাউথ ফোক র‌্যাঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০।

 মেলায় সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফীডব্যাকলাইস-আপে আছে লুমিন (ভোকাল), ফুয়াদ নাসের বাবু (কী-বোর্ড), তুষার দত্ত (ড্রামস্), ওয়াসী নাইম (বেজ ও লীড গিটার), রাসেল (লীড গিটার)। মেলার অন্যতম আকর্ষন রম্য নাটক - লটারী। বেলাল হোসেন ঢালী রচিত ও জিনাত হাকিম পরিচালিত নাটকে অভিনয় করবেন আজিজুল হাকিম, তারিন জাহান, আহমেদ রনি, নাযাহ হাকিম। পুরো আয়োজনটিতে উপস্থাপনায় থাকবে মুনিয়া।

 এছাড়াও মেলায় থাকবে বিভিন্ন ধরনের স্টল, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। স্টল ও স্পন্সরের জন্য ৮১৭ ৩০৩ ৯০৩১ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি তাদের ১১তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন।