NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

জীবননগরে নিখোঁজের ১০ ঘন্টার মধ্যে ৩ স্কুল ছাত্রীকে উদ্ধার করলো জীবননগর পুলিশ, আটক ৪


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৬ পিএম

জীবননগরে নিখোঁজের ১০ ঘন্টার মধ্যে ৩ স্কুল ছাত্রীকে উদ্ধার করলো জীবননগর পুলিশ, আটক ৪

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্য সৃষ্টিকারী ৩ জন স্কুল ছাত্রী একসাথে নিখোঁজের ১০ ঘন্টার মধ্যে উদ্ধার করলো জীবননগর থানা পুলিশ।এই ঘটনার সাথে জড়িত ৪ জন যুবককে আটক করা হয়েছে।

বুধবার(৩মে) সকাল ৯ টায় উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য বাড়ী হতে বের হয় ৭ম শ্রেণিরএকছাত্রী (১৩),৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) ও একই শ্রেণির অপর ছাত্রী (১২)। বিদ্যালয়ের ছুটির সময় অতিবাহিত হওয়ার পরেও তারা বাড়ীতে না ফেরায় তাদের বাড়ীর লোকজন দুশ্চিন্তাগ্রস্থ হয়ে খোঁজাখুজি করতে থাকে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পাওয়ায় ৩ জন স্কুল  ছাত্রীর একসাথে নিখোঁজ হওয়া সংক্রান্ত ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ফেসবুক ও সামাজিক যোগাযোগ সহ গনমাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হয়। পরবর্তীতে তাদের অভিভাবকেরা তিন ছাত্রীকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য জীবননগর থানা পুলিশে অভিযোগ করেন।

জীবননগর থানা সূত্রে জানা যায়, লিখিত অভিযোগ পাওয়ার পর নিখোঁজ হওয়া ৩ জন স্কুল ছাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)কে অবহিত করা হয়। পরবর্তীতে তাদের সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) এসএম রায়হান, এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম এবং অন্যান্য অফিসার ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে।অভিযানে নিখোঁজ হওয়া স্কুল পড়ুয়া তিনজন ছাত্রীকে বৃহস্পতিবার(৪ মে) আনুমানিক ভোর ৪ টায় জেলার দর্শনা থানাধীন ঝাঝরী-বেগমপুর গ্রামে বাবুল মিয়ার ছেলে মোহন মিয়ার বসত বাড়ী হতে উদ্ধার করা হয়। এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে শিহাব(১৮), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাঈম(১৯),দর্শনা থানাধীন ঝাঝরী  গ্রামের কালাম হোসেনের ছেলে লিখন হোসেন(১৬) ও একই গ্রামের ভাসান আলীর ছেলে ইয়াসিন হোসেন(১৮) কে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়,  ৩ স্কুল ছাত্রীদেরকে ফুসলিয়ে কৌশলে অপরহন করে বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় নিয়ে অজানা-অচেনা জায়গায় গোপনে অবস্থান করবে যাতে আত্মীয়স্বজন কিংবা পুলিশ তাদের কোন সন্ধান না পায়। এদের মধ্যে স্থানীয় সাক্ষ্য প্রমাণে সাকিব একজন লম্পট, চরিত্রহীন প্রকৃতির এবং সে ইতিপূর্বে একাধিক বিয়ে করে। আটকদের অসৎ ও অনৈতিক উদ্দেশ্য সাধনের পূর্বেই জীবননগর থানা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে কৌশলে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীদের উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।