NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

হিরো আলমের ফেসবুক পেজ-আইডি হ্যাকড করলো হ্যাকাররা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৪:১৫ পিএম

হিরো আলমের ফেসবুক পেজ-আইডি হ্যাকড করলো হ্যাকাররা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : হিরো আলম নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গতকাল সোমবার (১ মে) সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা। কী কারণে আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে। এমনটাই আজ মঙ্গলবার (২ মে) গণমাধ্যমদের জানিয়েছেন হিরো আলম।

এ প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তিনি দেশের বাইরে থাকেন। যেহেতু তারা দেশের বাইরে থাকেন, তাদের নাকি আমরা কিছু করতে পারব না। এখন আমি ডিবি অফিসে যাচ্ছি। মূলত একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’

এদিকে, এবার ঈদে হিরো আলমের সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পায়নি। কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে তার নতুন গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘ব্যর্থ প্রেমিক’। এর কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। গানটির সংগীত আয়োজন করেছেন মোশাররাফ সেতু।