NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চুয়াডাংগার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম

চুয়াডাংগার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

 চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আনছার উদ্দিন(৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।  রবিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলা শহরে চ্যাংখালী সড়কের মুকুল টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে।নিহত আনছার উদ্দিন জীবননগর পৌর এলাকায় ২নং ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার  বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে আনছার উদ্দিন বাইসাইকেলে চড়ে বাজারের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে মুকুল টাওয়ারের নিকট পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে বাইসাইকেল থেকে রাস্তার উপরে পড়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত পান তিনি। আশেপাশের মানুষেরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।