NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের শপথ


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৩:০৪ পিএম

উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের শপথ

 


জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান শপথ গ্রহণ করেছেন।  মঙ্গলবার(২৫ এপ্রিল) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন।

গত ১৬ মার্চ অনুষ্ঠিত উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। উল্লেখ্য যে,জীবননগর উপজেলার ৬ টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানগণের মধ্যে ৫ জন চেয়ারম্যান গত ১৮ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট শপথ গ্রহণ করেন এবং ইউপি সদস্যরা জীবননগর উপজেলা প্রশাসনের নিকট শপথ গ্রহণ করেন। উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নানের সহধর্মিণী অসুস্থ থাকায় তিনি ভারতে অবস্থান করার কারনে সেই সময় শপথ গ্রহণ করতে পারেন নি।পরে জেলা প্রশাসকের নিকট সময় চেয়ে আবেদন  করে আজ শপথ গ্রহণ করেন তিনি। স্মার্ট উথলী ইউনিয়ন গড়তে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত এই ইউপি চেয়ারম্যান ।