NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চুয়াডাঙ্গায় বিনামূল্যে হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দিলেন ডাঃ জনি


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৩:০৫ পিএম

চুয়াডাঙ্গায় বিনামূল্যে হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দিলেন ডাঃ জনি

ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) এবং চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. আলমগীর হোসেন জনি সম্পূর্ণ বিনামূল্যে এক হাজার রোগীর চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছেন। গতকাল রবিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডা. জনিসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থপেডিক্স-সার্জারি রোগী দেখেছেন। বেশ কয়েক বছর থেকে তিনি এভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে আসছেন।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে জেলার দূর-দূরান্ত থেকে ট্রমা বা বাতজনিত যে কোন সমস্যা, কোমর ও হাঁটুর যে কোন জটিল সমস্যা, ঘাড় ও কোমরের ব্যাথা, যে কোন ধরনের হাড়ভাঙ্গা ও ভাঙ্গা জনিত সমস্যা এবং আথ্রাইটিস, বাতের ব্যাথা এবং হাড়ক্ষয়  জনিত সমস্যার রোগীদের চিকিৎসা দেয়া হয়। এসএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী শামসুদ্দোহা হাসু বলেন, এলাকার মানুষের সুচিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষ সেবা পেলে তাদের আয়োজন স্বার্থক হবে।