NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৪:২৮ এএম

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগে টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

এপ্রিল ১৯ বুধবার ২০২৩, বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের উপস্থিত হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারণে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সদস্য, শফিকুল ইসলাম, নঈম উদ্দীন, মোহাম্মদ তামজিদ আহমেদ খান পিয়াস, সাহাফ আল তাইফ, তানজীম তাবিব এবং ঘারিন্দা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি। উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন শহীদুজ্জামান বেলাল ও ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সদস্য শফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে জনাব আবু তাহের বলেন, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শোকরিয়া যিনি অসহায়, দুঃস্থ্য ও কর্মহীন হতদরিদ্র পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করেছেন। তিনি আরও বলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ একজন মানবতার ফেরিওয়ালা। তারই অর্থায়নে আজ ঘারিন্দা ইউনিয়নের ৩টি গ্রামের অসহায়, দুঃস্থ ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। আমরা যেন আগামীতে আরও বড় পরিসরে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এজন্য আপনারা তাঁর ও আমার জন্য দোয়া করবেন।

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিতরণকৃত ঈদ উপহার সামগ্রী পেয়ে সবাই অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের সভাপতি জনাব শফিকুল ইসলাম বলেন, যাদের অর্থায়নে এবং সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানটি সুন্দর ও সফল হয়েছে তাদের সকলকে ধন্যবাদ এবং সেই সাথে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।