NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০২:৫৬ পিএম

বগুড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : সারাদেশের মতো প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত বগুড়ার জনজীবন। একফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে ছোটবড় সকল বয়সী মানুষ। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া টিলা জামে মসজিদ সংলগ্ন খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে অত্র মসজিদের আয়োজনে এ নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েক’শ ধর্মপ্রাণমুসল্লি অংশ নেয়। নামাজের ইমামতি করেন ফুলবাড়ী দক্ষিণপাড়া টিলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আবু ইউসুফ। তিনি বলেন, আমরা আমাদের পাপ থেকে মুক্তি চেয়েছি আল্লাহর কাছে। নবী করিম (সঃ) আল্লাহ তা’আলার কাছে এ বিশেষ নামাজের মাধ্যমে মুক্তি চেয়েছেন। আল্লাহর রহমত চেয়েছেন। তার কাছে পানা চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা তার রহমত পাবো।  তিনি আরও বলেন, রাসুল (সঃ) এই নামাজের সময় তার দুই হাত উঠিয়ে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সারাদেশ খরায় পুড়ছে, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমবে। আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি। মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।