NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

আদমদীঘিতে গ্রাম পুলিশদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম

আদমদীঘিতে গ্রাম পুলিশদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরন

এম আব্দুর রাজ্জাক বগুড়া প্রতিনিধি :

আদমদীঘিতে গ্রাম পুলিশদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরন। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম,পিপিএম) আদমদীঘি থানার ৬টি ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরন করলেন। পবিত্র ঈদল ফিতর উপলক্ষে মঙ্গলবার সকালে আদমদীঘি থানা চত্বরে গ্রাম পুলিশদের হাতে ঈদ উপহার তুলে দেন।

এসময় পুলিশ সুপার বলেন,প্রতি বারের ন্যায় এবারও দরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা পুলিশ। সকল ক্ষেত্রে জনগনের পাশে থাকবে পুলিশ। ঈদ উপহার বিতরনের সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয়া)সার্কেল নাজরান রউফ,আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,ওসি(তদন্ত)জিল্লুর রহমান,এসআই তারেক,প্রদীপ বর্মন সহ থানার অফিসার বৃন্দ।