NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:২৯ এএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ১৬ এপ্রিল’২৩ইং , ( রবিবার) নিউইয়র্কের জয়া পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউজার্সির সিলেট বিভাগের বিএনপি পরিবারের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করেন। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু , জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান সহ দেশবাসীর কল্যানে দোয়া করা হয়। বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি সিলেটের প্রবাসী বিএনপি পরিবারের এক মিলনমেলায় পরিণত হয় ।