NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

বগুড়ায় শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৫:৩৪ এএম

বগুড়ায় শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথাসহ, নিউ মার্কেট, গালাপট্টি মোড়, শহীদ খোকন পার্ক, সার্কিট হাউজ সড়ক ঘুরে এসব শিক্ষার্থীরা শতাধিক সুবিধাবঞ্চিত রোজাদার নারী-পুরুষের হাতে ইফতার বক্স তুলে দেন।

শহরের নিউ মার্কেটের সামনে বসে থাকা রহিমা নামের এক বৃদ্ধা বলেন, পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতার আল্লাহ্ তায়ালার নেয়ামত। তিনি ইফতারের আগ মুহূর্তে শিক্ষার্ত্রীদের দেওয়া ইফতার বক্স পেয়ে বিষন্নমুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য।

ইফতার বিতরণকালে এক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের সহপাঠীদের ব্যবস্থাপনায় এই ইফতার বিতরণ করা হয়েছে। আমরা যদি সার্বিক সহযোগিতা পাই আগামীতে আরও বড় পরিসরে ইনশাআল্লাহ ইফতার বিতরণ করতে পারব বলে আমাদের আশা। আগামীতে আমরা ইফতারের সঙ্গে ঈদের পোশাক দিতে চেষ্টা করবো। এ সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।