NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চুয়াডাঙ্গায় হাসপাতালের ময়লা থেকে নবজাতকের লাশ উদ্ধার


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

চুয়াডাঙ্গায় হাসপাতালের ময়লা থেকে নবজাতকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা থেকে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়লার স্তুপ হতে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সোয়া ৪টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের সামনে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে জরুরী বিভাগের কর্তব্যরত সেচ্ছাসেবীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা সোয়া ৪টার দিকে জানতে পারি পলিথিনে মোড়ানো একটি নবজাতক নতুন ভবনের সামনে ময়লার স্তুপে পড়ে আছে। নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে ভুমিষ্ঠ হওয়ার পরপরই কেউ সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন,ধারনা করা হচ্ছে পরিপূর্ণ বয়সেই নবজাতকটি ভুমিষ্ঠ হয়েছে। ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষার জন্য নবজাতকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।