NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

বাংলা নববর্ষে শিবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৪:২৮ এএম

বাংলা নববর্ষে শিবগঞ্জে  মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  “ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া’ অগ্নিবানে শুচি  হোক ধরা” শ্লোগানে সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন   ১৪৩০  বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের কর হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী  কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফিজার রহমান মোস্তা, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত, শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শিবলী, দৈনিক জয়যুগান্তর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, দৈনিক মুক্ত সকাল উপজেলা প্রতিনিধি  সাজু মিয়া সহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।