NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৬:৪৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

 

 

ঢাকা প্রতিনিধি: পোল্যান্ড প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কাছে সম্প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় মি. জেবিগনিউ রাউ তাঁর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায়, গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঐ আয়োজনের মাধ্যমে দুদেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হয়েছে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ শীঘ্রই আবার শুরু হওয়ার আশা প্রকাশ করে জেবিগনিউ রাউ বলেন, ওয়ারশতে উপ-পররাষ্ট্রমন্ত্রী/ পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দুদেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।