NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:১১ এএম

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে

ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে। গত ১৯ মার্চ ২০২৩ রোববার উল্লেখযোগ্য সংখ্যক ছড়াকার ও সুধীজনের  উপস্থিতিতে ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক করলেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। ছড়াটে আয়োজিত মাসিক ঘরোয়া ছড়াড্ডায় এই ছড়াগ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। এবছরের ২৬ ফেব্রুয়ারি ছড়াটে-র মাসিক ঘরোয়া ছড়াড্ডার সূচনা হয়। এটি ছিলো  দ্বিতীয়তম আসর। এবারের  ছড়াড্ডাটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত  কবি দিলওয়ারের বাসভবনে। সকল রকমের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অবিচলভাবে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ছড়াটে-র প্রতিষ্ঠাতা ছড়াকার শাম্ স চৌধুরী রুশোসহ ছড়াটে-র সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন বীর মুক্তিযোদ্ধা-শিল্পী-ছড়াকার তাজুল ইমাম। গুণগতমান বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এমন সুন্দর ছড়াগ্রন্থ প্রকাশ করার জন‍্য সাধুবাদ ও অভিনন্দন  জানান।

স্বাধীনতার মাসে অনুষ্ঠিত এই  আসরের শুরুতে  দেশের জন‍্য জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান জানানো হয়। বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মৃদুল আহমেদ, আদিত্য শাহীন, মিনহাজ আহমেদ, মানিক রহমান, রিপন শওকত, শাহীন দিলওয়ার, সুমন শামসুদ্দিন ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। সর্বসম্মতিক্রমে পরবর্তী মাসের ছড়াড্ডার তারিখ নির্ধারিত হয় ৩০ এপ্রিল। সবশেষে সমবেতভাবে  "ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা" দেশাত্মবোধক গানটি গেয়ে আসরের সমাপ্তি টানা হয়।